সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

নিশ্বাস ত্যাগ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক তরুণ ঘোষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

রাজবাড়ীর কৃতী সন্তান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই। বুধবার (৮ এপ্রিল) রাতের অন্ধকারে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর। এজমার জটিলতা তার প্রাণ কেড়েছে।

তরুণ ঘোষ ১৯৫৩ সালের ২০ আগস্ট রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে ভারতের বরোদার এম এস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

 

চিত্রশিল্পী হিসেবে তরুণ ঘোষের কাজের মূল বিষয় মানুষের মন ও মানসিক অবস্থা। তার ক্যানভাসে চোখ, মুখের অভিব্যক্তি ও স্বপ্নের মতো মুখচিত্রের ওপর বিশেষ জোর থাকে। পরিচিত ও অচেনা মুখ সবই তার শিল্পের উপজীব্য। ‘বেহুলা’ ধারাবাহিক চিত্র তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে গণ্য হয়। এছাড়া ১৯৭১-এর গল্প ভিত্তিক ধারাচিত্রও তার উল্লেখযোগ্য কাজ।

শিল্প নির্দেশক হিসেবেও তার খ্যাতি অনন্য।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শিক্ষকদের একজন ছিলেন তিনি। ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে রাষ্ট্রীয় সম্মান লাভ করেন। তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ছবিতে কাজী রকিব ও সিলভেইন নাহমিয়াসের সঙ্গে শিল্প নির্দেশনা দিয়েছেন তিনি।

 

শিল্পে তার দৃষ্টিভঙ্গি মূলত লৌকিক ও পৌরাণিক। দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন তার কাজের মূল উপজীব্য। ১৯৮৯ সালের প্রথম মঙ্গল শোভাযাত্রায় জাতীয় প্রতীক বাঘের পোস্টারও তার কল্পনা ও হাতের সৃষ্টি।

তরুণ ঘোষের এই অকাল প্রয়াণে দেশের শিল্প-সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews