সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে টিম্পল পাল নিশান

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬ তম আবির্ভাব উৎসবের শেষের দিন, অর্থাৎ ০১ মে অষ্টকালী কৃতনের দিন এসেছিলেন সনাতনী যোদ্ধা, সংগঠক ও মানবাধিকার কর্মী শ্রী টিম্পল পাল নিশান এ সময় তাকে স্বাগত জানায় শ্রীধাম শ্রীঅঙ্গনের মহানাম সম্প্রদায় এবং ফরিদপুরের বিভিন্ন হিন্দু সংগঠন ও সহযোদ্ধারা।

 

তাকে বিশেষ ভাবে স্বাগত জানায় ফরিদপুরের হিন্দু সংগঠক ও তার সহযোদ্ধা শ্রী বিপ্র রাজ কুন্ডু। তিনি আজ ০২ মে শনিবার প্রভু জগদ্বন্ধুসুন্দরের ভোগ আরাধনা, নগর কীর্তন, উৎসবের পূর্ণাহুতি ও ফুলদোল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সত্য সনাতন টিভি

 

এই সময় তিনি তার ফেইজবুক পোষ্টের বক্তব্যে বলেন, শ্রীঅঙ্গণে জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব ৯দিন ব্যপি। ফরিদপুর বাসীর সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে একটি। অত্যন্ত অতিথিপরায়ণ ফরিদপুর। এই অনুষ্ঠানে আমি শেষ দিন গিছিলাম, মন্দির কমিটি থেকে শুরু করে সকল সংগঠন এর নেতৃবৃন্দরা ছিলে যথেষ্ট আন্তরিক।

 

শেষদিন প্রায় দুই লক্ষের মতোই মানুষ হয়েছে আমি চেষ্টা করবো প্রতিবছর এই দিনে যেতে খুবই ভালো লেগেছে। শুধুই ফরিদপুর না সারা বাংলাদেশ এবং বিদেশ থেকে মানুষ এইদিনে মন্দিরে আসে বলে জেনেছি সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন প্রসাদ এর ব্যবস্থা থাকে এবং শেষ দিন নগর কীর্তন এর মাধ্যমে দুপুরে প্রসাদ পেয়ে শেষ হয়।

 

আমার অত্যন্ত ভালো লেগেছে এবং ফরিদপুর সহ বিভিন্ন জেলার সহযোদ্ধা, ভাইদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে এবং আমি তাদের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ওনেকের সাথে ঠিক ভাবে সময় দিয়ে কথা বলতে পারিনি ছবি উঠাতে পারিনি এবং নেটওয়ার্ক না থাকায় ওনেকের কল আসেনি রিসিভ করতে পারিনি আপনাদের সাথে ভগবান কৃপা করলে আবার দেখাহবে কথা হবে সকলে ঐক্যবদ্ধ থাকুন। সত্য সনাতন টিভি

 

ফরিদপুর শহরে কিছু কার্যক্রম এর ও উদ্যোগ নিয়েছি কিছু দেবত্বর সম্পত্তি উদ্ধার সহ আরো নানা উদ্যোগ এটাতে সহযোগীতা করবে ফরিদপুরের সনাতনী তরুণ নেতৃবৃন্দ। সর্বপরি ধন্যবাদ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর এর সহযোদ্ধাদের যারা সবসময় আমার সঙ্গ দিয়েছেন এবং কৃতজ্ঞতা জানাই বিপ্র রাজ কুন্ডু কে যে জোর না করলে আমার ফরিদপুর যাওয়াই হতো না তার জোর করার কারনেই আমি এতো সুন্দর একটি উৎসব এবং মুহুর্ত উপভোগ করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews