শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারা উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আর. কে. দাশ রুপু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠক রুবেল দে।

 

সম্প্রতি অনুষ্ঠিত পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি নির্বাচন করা হয়। সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণার পর উপস্থিত সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সত্য সনাতন টিভি

 

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গোলপাহাড় মহাশ্মশান ও মন্দিরের পরিচালনা, উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে।

 

নবনির্বাচিত সভাপতি লায়ন আর. কে. দাশ রুপু ও সাধারণ সম্পাদক রুবেল দে-এর নেতৃত্বে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও কল্যাণমুখীভাবে এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews