সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গীতা ও নৈতিক শিক্ষায় নতুন প্রজন্ম গড়ছেন তাপস দাশ দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বান্দরবানে জন্মাষ্টমীর শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের সাজে নজর কাড়ল দুই তরুণী জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের দিনব্যাপী কর্মসূচি, সংখ্যালঘু নিরাপত্তা ও সংরক্ষিত আসনের দাবি জন্মাষ্টমীর শোভাযাত্রায় দ্রৌপদীর বস্ত্রহরণ চিত্রায়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন বগুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ভারতে সন্ন্যাসব্রত সংস্কার শেষে ঋষিধামে ফিরলেন স্বামী কৃপানন্দ পুরী চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মহা-শোভাযাত্রা শরীয়তপুরে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ

ভারতে সন্ন্যাসব্রত সংস্কার শেষে ঋষিধামে ফিরলেন স্বামী কৃপানন্দ পুরী

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি

 

ভারতের হরিদ্বারে দীর্ঘ সন্ন্যাসব্রত সংস্কার ও শারীরিক চিকিৎসা শেষে চট্টগ্রামের ঐতিহাসিক আধ্যাত্মিক পীঠস্থান ঋষিধামে ফিরেছেন শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে ভক্তদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

ঋষিধামে পৌঁছালে অপেক্ষমাণ শত শত ভক্ত তাঁকে পুষ্পমাল্য দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় ভক্তরা তাঁর সুস্থতা ও আধ্যাত্মিক সাধনার ধারাবাহিকতা কামনা করেন।

 

শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মানসপুত্র এবং বরেণ্য আধ্যাত্মিক মহাত্মা শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের ঋষিপুত্র হিসেবে পরিচিত।

 

ভক্তরা বলেন, স্বামী কৃপানন্দ পুরী মহারাজ তাঁর পরম গুরু শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের পদাঙ্ক অনুসরণ করে এবং জগৎগুরু শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মহান ভাবাদর্শ ধারণ করে সনাতন ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

ঋষিধামে ফিরে প্রথমে তিনি সেখানকার শিব মন্দির ও ভৈরব মন্দির দর্শন করেন এবং পূজা-অর্চনায় অংশ নেন। পরে তাঁর পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের সমাধিপীঠে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য নিবেদন করেন।

 

সবশেষে তিনি শ্রীগুরু মন্দিরে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের শ্রীচরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরম গুরুর আশীর্বাদ প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews