বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে ছেলের অন্নপ্রাশনে মহানামযজ্ঞের আয়োজন সবুজের বুকে শান্তির প্রতীক দীঘিনালা কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে ভক্তির জোয়ার খুলনায় হিন্দু ছাত্র মহাজোটের ৪৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দির ও ঠাকুরঘরে চুরি মহেশখালীতে বাড়িতে ঢুকে গৃহবধূ শিল্পী শীলকে ছুরিকাঘাতে হত্যা প্রকৃতির কোলে দেবালয়: বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দির চকরিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে মহোৎসব ও মহানামযজ্ঞ গীতা ও নৈতিক শিক্ষায় নতুন প্রজন্ম গড়ছেন তাপস দাশ দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন: সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ 

 

শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পরম শ্রদ্ধেয় মাতা শ্রীমতি সন্ধ্যা রাণী ধর আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পরিবার ও তাঁর অনুসারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের দেওয়া তথ্যমতে, সকাল আনুমানিক ৯টা ৩০ থেকে ৯টা ৩৫ মিনিটের দিকে তিনি দেহত্যাগ করেন।

 

মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁকে শেষবারের মতো দেখতে কারাগার থেকে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের পরিবার। গত ৯ সেপ্টেম্বর তাঁর বড় ভাই রঞ্জন কুমার ধর চট্টগ্রামের জেলা প্রশাসক ও কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এ আবেদন করেন।

 

তবে প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়, অসুস্থ স্বজনকে দেখতে প্যারোলে মুক্তির সুযোগ নেই। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, প্রচলিত বিধান অনুযায়ী অসুস্থ স্বজনকে দেখতে প্যারোলে মুক্তির সুযোগ নেই; স্বজনের মৃত্যুর ক্ষেত্রে প্যারোলের বিধান রয়েছে।

 

এরপরই আজ সকালে চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের মৃত্যুর খবর আসে। ফলে মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকা এবং শেষবারের মতো মায়ের দর্শন করার সুযোগ তিনি পাননি এমনটাই জানিয়েছেন তাঁর অনুসারীরা।

 

শ্রীমতি সন্ধ্যা রাণী ধরের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসের পরিবার, ভক্ত ও অনুসারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনা করে বিভিন্ন মহল থেকে প্রার্থনা জানানো হচ্ছে।

 

“ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।”

 

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews