বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতপাতের বাধা পেরিয়ে ভালোবাসার বিয়ে, পরিবারছাড়া উৎসব-রাত্রি চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ ৪ সেপ্টেম্বর কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমারের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত

পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বীরেন বৈরাগী নিহত

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

খুলনার পাইকগাছা উপজেলায় পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বীরেন বৈরাগী (৮০)।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক জমি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সত্য সনাতন টিভি

 

এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বড় ভাই বীরেন বৈরাগী মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান বলে জানা গেছে। সত্য সনাতন টিভি

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews