বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুজায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি অনুদান দিলেন প্রধানমন্ত্রী হাল ছাড়েননি, প্রতিকূলতা পেরিয়ে সিজিপিএ ২.৮৮ পেলেন রানি হ্যাপি ভাঙচুরের পর উখিয়া মহাশ্মশানের সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ অবসরের পরও থামেননি, সাইকেল চালিয়ে ক্লাস নেন সুনিল চন্দ্র দেয়াল টপকে বাড়িতে ঢুকে চুরি? গয়না ও পূজার ৬১ হাজার ৫০০ টাকা খোয়া সিলেটে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা কোলন ক্যান্সারে মারা গেলেন বাঁশখালীর শিক্ষিকা জয়শ্রী মির্জাপুরে নির্মাণাধীন পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার অঙ্কিতা ভট্টাচার্যের কণ্ঠে প্রকাশিত হলো দুর্গাপূজার গান ‘সবার মাঝে এলো মা’ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদুয়া মহাশ্মশানের রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে

ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ 

 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে কথাকাটাকাটির জেরে একই পরিবারের তিনজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় কচুয়া বাজারের চায়ের দোকানদার সমীর ঠাকুরের সঙ্গে একই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে রাজা মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাজা মিয়া রামদা দিয়ে সমীর ঠাকুরকে কোপান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাবাকে রক্ষা করতে তার দুই ছেলে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

 

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে সমীর ঠাকুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে প্রধান হামলাকারী হিসেবে অভিযুক্ত রাজা মিয়াকে আটক করেছে বলে জানা গেছে।

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews