রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট ২০২৬ বাঁশখালীতে গীতা বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ দেবীগঞ্জে নির্মাণাধীন দুর্গা প্রতিমায় ভাঙচুর নড়াইলে ৯ দিন ধরে নিখোঁজ কিশোরী, উদ্ধারের দাবিতে আদালত চত্বরে ভাইয়ের প্রতিবাদ রোমারিওকে ধর্ম অবমাননায় ফাঁসানোর চেষ্টা, অজপানন্দ সাধু সহ ৭ জনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে ড্রামে ভাসছিল নিরঞ্জন চন্দ্রের মরদেহ বাঁশখালীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম আয়ুশী দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাফিতি স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত

দেবীগঞ্জে নির্মাণাধীন দুর্গা প্রতিমায় ভাঙচুর

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গালান্ডি বাজার এলাকায় একটি মন্দিরে শারদীয় দুর্গাপূজার জন্য নির্মাণাধীন দুর্গা প্রতিমায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ২৪ সেপ্টেম্বর রাতে গালান্ডি চৌরাঙ্গী শ্রী শ্রী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে দুর্বৃত্তরা মন্দির প্রাঙ্গণে থাকা নির্মাণাধীন প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে। এর মধ্যে মহিষাসুরের মাথা, ময়ূরের শরীরসহ প্রতিমার কয়েকটি স্থানে ভাঙচুরের চিহ্ন পাওয়া গেছে।

 

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

 

ঘটনার খবর পেয়ে পঞ্চগড় জেলা দুর্গাপূজা মনিটরিং সেলের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। তারা স্থানীয় মন্দির কমিটি ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। এ সময় ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্যও সংগ্রহ করা হয়।

 

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে আপাতত সংগৃহীত ভিডিও ফুটেজ বা যাচাই না হওয়া কোনো তথ্য জনসম্মুখে প্রকাশ না করার অনুরোধ জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যাচাইহীন তথ্য ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি হতে পারে।

 

এ কারণে চলমান তদন্ত ও প্রশাসনের অনুরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে সংগৃহীত ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না। ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

 

এদিকে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews