
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে নিহত পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাফিতি অঙ্কন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে আঁকা এই গ্রাফিতিতে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের মাধ্যমে ন্যায়বিচার, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
গ্রাফিতিটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী এলাকায় জেলা ও দায়রা জজের বাংলোর সামনে।
২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে র্যাব জানায়, দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তারা পায়নি। সত্য সনাতন টিভি
ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা ও প্রতিবাদ হয়। পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের বিচার দাবিতেও বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্কিত এই গ্রাফিতির মাধ্যমে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের স্মৃতি এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে।