বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে পূজা উদযাপন পরিষদের সহায়তা দুর্গাপূজায় ৫ দিনের ছুটিসহ ১১ দফা দাবি, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে স্মারকলিপি রামুতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব ও পুনর্মিলনী উৎসব রুদ্রাক্ষ বাবাজির মাতার পরলোকগমন দুর্গাপূজায় থাকছে টানা দুই দিন সরকারি ছুটি ফটিকছড়ির সুন্দরপুরে মগদেশ্বরী মন্দিরে তালা ভেঙে গয়না ও প্রণামী লুট বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোটালীপাড়ায় ২০০ বছরের ঐতিহ্যের নৌকাবাইচ সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা সিলেটে দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের আবহ

দুর্গাপূজায় ৫ দিনের ছুটিসহ ১১ দফা দাবি, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে স্মারকলিপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পাঁচ দিনের সরকারি ছুটি, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আবেদন জানিয়েছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ।

 

মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

 

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ হিন্দু মহাজোট, বাংলাদেশ সনাতন মহাসংঘ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের নেতারা উপস্থিত ছিলেন।

 

স্মারকলিপিতে শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা, দেশের সব পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

এ ছাড়া দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

সংগঠনগুলোর নেতারা সত্য সনাতন টিভিকে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ প্রয়োজন। তাঁরা ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews