বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আনন্দ চন্দ্র শীল | লক্ষ্মীপুর প্রতিনিধি 

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী সায়রী চক্রবর্তী জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে। তার এ সাফল্যে রামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

 

‘নৃত্যময়’ আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬-এর সৃজনশীল নৃত্য ‘ক’ বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে সায়রী। জাতীয় পর্যায়ের এ অর্জনের মধ্য দিয়ে নৃত্যে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি রামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনেও গৌরব বয়ে এনেছে সে।

 

সায়রী চক্রবর্তী লতিকা নৃত্যালয়ের রামগঞ্জ উপজেলা শাখার শিক্ষার্থী। নৃত্যের প্রতি আগ্রহ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করে আসছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন তার নৃত্যচর্চার একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

 

সায়রীর এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছে লতিকা নৃত্যালয়। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, নিয়মিত অনুশীলন, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে সায়রী ভবিষ্যতে নৃত্যাঙ্গনে আরও সাফল্য অর্জন করতে পারবে।

 

সায়রীর নৃত্যচর্চায় পরিবারের সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছে লতিকা নৃত্যালয়। বিশেষ করে নৃত্যের অনুশীলন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে তার মায়ের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের প্রশংসা করা হয়েছে।

 

জাতীয় পর্যায়ে সায়রী চক্রবর্তীর এ অর্জন রামগঞ্জের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য সাফল্য। নৃত্যচর্চা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজের প্রতিভা তুলে ধরবে সায়রী—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews