বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : ময়মনসিংহ প্রতিনিধি

 

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সুতারচাপর ঘাটে প্রায় ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করে আসছেন মাঝি কমলেশ চন্দ্র। প্রতিদিন নিগুয়ারী বাজারের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে তাঁর নৌকায় নদী পার হন অসংখ্য শিক্ষার্থী। তবে তাঁদের কাছ থেকে কোনো পারাপারের ভাড়া নেন না তিনি। সত্য সনাতন টিভি

 

কালী বানার, সুতিয়া ও ধামকা নদীর মিলনস্থলে অবস্থিত সুতারচাপর ঘাটটি স্থানীয় মানুষের চলাচলের অন্যতম মাধ্যম। এই ঘাটে কমলেশের পরিবার তিন প্রজন্মেরও বেশি সময় ধরে খেয়া পারাপারের সঙ্গে যুক্ত। মাত্র ১০ বছর বয়সে বাবার কাছ থেকে নৌকা চালানো শেখেন কমলেশ। এরপর ধীরে ধীরে তিনিও পরিবারের এই পেশায় যুক্ত হন।

 

তবে শুধু জীবিকা নয়, শিক্ষার্থীদের প্রতি তাঁর রয়েছে আলাদা দায়িত্ববোধ। বছরের পর বছর ধরে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া না নিয়েই নদী পার করে দিচ্ছেন তিনি। প্রতিদিন সকাল থেকে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নিয়ে নদী পারাপার করেন কমলেশ।

 

কমলেশ চন্দ্রের নিজের আয়ও খুব বেশি নয়। নৌকার খরচসহ অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর প্রতিদিন তাঁর হাতে থাকে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা। এই সামান্য আয় দিয়েই চলে তাঁর সংসার। তবু শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া নেওয়ার বিষয়টি তিনি কখনো গুরুত্ব দেননি। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের কাছে কমলেশ তাই শুধু একজন মাঝি নন, শিক্ষার্থীদের পথচলার দীর্ঘদিনের একজন সহযাত্রী। তাঁর এই মানবিক উদ্যোগের কারণে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীরা সহজে নদী পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews