বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন  : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের অভয়মিত্র মহাশ্মশান প্রাঙ্গণে গণেশ পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলইডি ডিসপ্লেতে ধর্মীয় গানের পাশাপাশি কিছু হিন্দি গান প্রদর্শিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে গণেশ পূজা উদযাপন পরিষদ।

 

এ ঘটনায় সনাতনী সমাজের মানুষের কাছে ক্ষমা চেয়েছে আয়োজকরা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এলইডি ডিসপ্লেতে হিন্দি গান প্রদর্শিত হওয়া ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এ ধরনের বিষয়কে পরিষদ কখনোই গ্রহণযোগ্য মনে করে না।

 

আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠানে পরিবেশনার জন্য উপস্থিত ‘টিম শ্রীকৃষ্ণ পরিবার’-এর বিদায় মুহূর্তে তাদের এগিয়ে দিতে আয়োজকদের কয়েকজন সদস্য অনুষ্ঠানস্থল থেকে কিছু সময়ের জন্য বাইরে যান। পরে ফিরে এসে এলইডি ডিসপ্লেতে হিন্দি গান প্রদর্শনের বিষয়টি দেখতে পান তারা। এরপর দ্রুত তা বন্ধ করে দেওয়া হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি বন্ধ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা শুরু হয়।

 

বিবৃতিতে গণেশ পূজা উদযাপন পরিষদ বলেছে, ‘এখানে কোনো ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা অসম্মান করার উদ্দেশ্য আমাদের ছিল না।’ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম ও দক্ষ লোকবল সব সময় সহজলভ্য না থাকায় অনেক সময় বাইরের লোকজনের সহযোগিতা নিতে হয় বলেও উল্লেখ করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

আয়োজকদের দাবি, ওই ব্যবস্থাপনার মধ্যেই অনিচ্ছাকৃতভাবে ভুলটি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

 

বিবৃতিতে বলা হয়, ভুলকে ভুল হিসেবে স্বীকার করাই দায়িত্বশীলতার পরিচয়। এ ঘটনায় সবার সহযোগিতা, সহমর্মিতা ও ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি কামনা করেছে আয়োজক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews