বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আশু নাথ চিন্ময় কৃষ্ণ দাসের ছবি শেয়ার করে ওমর সানির আবেগঘন বার্তা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে দীপক কুমার পালিতের আবেগঘন বার্তা দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান নরসিংদীতে মণি চক্রবর্তী হত্যা নয় মাস পর প্রধান আসামিসহ আটক ২ ভক্তি ভরে বাড়িতে গণেশপূজা করলেন লিটন দাস দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার

উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সমীর রুদ্র |কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘বালুখালী সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা’ সম্পন্ন হয়েছে।

 

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং গণেশ পূজা উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই উৎসবটি উদযাপিত হয়। পূজা উপলক্ষে গঠিত উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুরো অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।উৎসব চলাকালীন সময়ে পূজা মণ্ডপে শত শত ভক্ত ও পুণ্যার্থীর ঢল নামে।

 

উপস্থিত ভক্তবৃন্দ পরম শ্রদ্ধায় বিঘ্ননাশকারী দেব গণেশের চরণে অঞ্জলি প্রদান করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হওয়ায় কমিটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews