বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আশু নাথ চিন্ময় কৃষ্ণ দাসের ছবি শেয়ার করে ওমর সানির আবেগঘন বার্তা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে দীপক কুমার পালিতের আবেগঘন বার্তা দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান নরসিংদীতে মণি চক্রবর্তী হত্যা নয় মাস পর প্রধান আসামিসহ আটক ২ ভক্তি ভরে বাড়িতে গণেশপূজা করলেন লিটন দাস দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার

রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আশু নাথ

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দীন মহাজনের বাড়িতে সরকারি চলাচলের রাস্তার একাংশ দখল করে ঘর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশু নাথ নামে এক ব্যক্তি রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে আশু নাথ বলেন, তাঁদের বসতবাড়িতে যাতায়াতের জন্য ব্যবহৃত সরকারি রাস্তার একটি অংশ দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। এতে তাঁদের স্বাভাবিক চলাচলে সমস্যা তৈরি হয়েছে বলে দাবি তাঁর।

 

বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি।

 

আশু নাথের অভিযোগ, রাস্তার জায়গা ছেড়ে দেওয়ার বিষয়ে কথা বলার পর তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। গত ৩০ নভেম্বর ২০২৫ এ বিষয়ে কথা বলতে গেলে তাঁকে মারধরের চেষ্টা এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

 

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে রাস্তা নিয়ে বিরোধের কারণ ও বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা জোস্না নাথ বলেন, “রাস্তা নিয়ে বিরোধের কারণে আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছি। চলাচলের পথটি সবার জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন। বিষয়টি দ্রুত সমাধান করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।”

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনের সঙ্গেও কথা বলা হয়। সত্য সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে এলাকায় বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সত্য সনাতন টিভি

 

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বক্তব্য ও সরেজমিন তদন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews