বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আশু নাথ চিন্ময় কৃষ্ণ দাসের ছবি শেয়ার করে ওমর সানির আবেগঘন বার্তা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে দীপক কুমার পালিতের আবেগঘন বার্তা দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান নরসিংদীতে মণি চক্রবর্তী হত্যা নয় মাস পর প্রধান আসামিসহ আটক ২ ভক্তি ভরে বাড়িতে গণেশপূজা করলেন লিটন দাস দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার

ভক্তি ভরে বাড়িতে গণেশপূজা করলেন লিটন দাস

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার লিটন দাস তাঁর বাড়িতে ভগবান শ্রীগণেশের পূজা করেছেন। এ উপলক্ষে স্ত্রী দেবশ্রী সঞ্চিতা ও কন্যার সঙ্গে পূজার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

 

ছবিতে লিটন দাস ও তাঁর পরিবারের সদস্যদের গণেশের প্রতিমার সামনে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেখা যায়। নানা রঙের ফুল দিয়ে গণেশের প্রতিমা সাজানো হয়। পাশাপাশি নৈবেদ্য হিসেবে মোদকও নিবেদন করা হয়।

 

লিটন দাসের স্ত্রী দেবশ্রী সঞ্চিতাকে ঐতিহ্যবাহী হিন্দু সাজে দেখা গেছে। তাঁর পরনে ছিল লালপাড় শাড়ি; হাতে ছিল শাঁখা-পলা। লিটন দাসকেও পূজার আয়োজনে পরিবারের সঙ্গে দেখা যায়।

 

ফেসবুকে ছবি প্রকাশ করে লিটন দাস লিখেছেন, ‘ভালোবাসা, ভক্তি ও কৃতজ্ঞচিত্তে আমরা গণপতি বাপ্পাকে আমাদের ঘরে বরণ করে নিই।’

 

ক্যাপশনে তিনি আরও লেখেন, গণেশের আশীর্বাদে তাঁদের ঘর যেন সুখ, শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচকতায় পূর্ণ থাকে। তাঁর দিব্য উপস্থিতি যেন তাঁদের জীবনকে আলোকিত করে এবং প্রতিটি যাত্রাপথে সঠিক দিশা দেখায় এমন প্রার্থনাও করেন তিনি।

 

লিটন দাস তাঁর পোস্টের শেষে লেখেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া!’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews