শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৮ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্তসৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্ত রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় নেতা-কর্মী জবিতে AIS Sanatan Students Association-এর উদ্যোগে নবীন সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ আইন পেশার পাশাপাশি মানবাধিকার ও সামাজিক সচেতনতায় অর্ক রায়, পেলেন দুটি আন্তর্জাতিক সম্মাননা চুয়েটে, অর্ণবের মৃত্যুর ১৫ দিন পর একই পুকুরে চমক দত্ত-শান্ত দেবের মৃত্যু সনাতনী পরিবারের মুখ উজ্জ্বল করলেন দূর্জয় সাহা, এসএসসিতে জিপিএ-৫ কক্সবাজারে সন্ন্যাসী হত্যার সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন লোহাগাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজন কেন্দ্রীয় তপোবন আশ্রমে স্বামী সুরেশ্বরানন্দ পুরীর ৯৫তম শুভ আবির্ভাব উৎসব

নতুন কুঁড়ি স্পোর্টসে ফটিকছড়ির মেয়ে প্রেমা চৌধুরীর দুর্দান্ত জয়

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ির ক্রীড়াঙ্গনে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে স্থানীয় বালিকা দল। জেলা পর্যায়ের ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে ফটিকছড়ির কৃতি অ্যাথলেট প্রেমা চৌধুরী।

 

সম্প্রতি অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ গতিতে দৌড় শেষ করে তিনি নিজেকে জেলার সেরা স্প্রিন্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার এই অর্জনকে ঘিরে এলাকায় উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সত্য সনাতন টিভি

 

গত শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রেমা চৌধুরী।

 

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও যথাযথ সুযোগ পেলে ফটিকছড়ি থেকেই জাতীয় পর্যায়ের প্রতিভাবান অ্যাথলেট উঠে আসতে পারে। তারা এই অর্জনকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সত্য সনাতন টিভি

 

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, প্রেমার এই সাফল্য শুধু উপজেলার নয়, পুরো চট্টগ্রামের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, প্রেমা চৌধুরীর এই সাফল্য অন্যান্য শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং ফটিকছড়ির ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews