শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা ‘অনুপ্রবেশকারী নন, শরণার্থী’—শুভেন্দু নোয়াখালীতে জমিদারহাট বিদ্যাপীঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিএম-২০২৬ ট্রাভেল সাপোর্ট অ্যাওয়ার্ড পেলেন ববি শিক্ষক ড. হেনা রানী ভোলা জেলা শাখায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতি’র ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আনোয়ারা টানেল মোডে দুর্ঘটনা,মারা গেছেন ২ হিন্দু নারী সহ গর্ভের সন্তান দাউদকান্দিতে হিন্দু পরিবারের চলাচলের পথ খুলে দিলেন আসিফ কবির রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে বাগীশিক, দেওয়া হলো ঢেউটিন ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর সিলেটের বামজঙ্ঘা মহাপীঠ, ৫১ শক্তিপীঠের এক পবিত্র অধ্যায় হাবিলাসদ্বীপে জগদ্ধাত্রী ও রাম ঠাকুর মন্দিরে চুরি

আনোয়ারা টানেল মোডে দুর্ঘটনা,মারা গেছেন ২ হিন্দু নারী সহ গর্ভের সন্তান

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সজল দাশ | আনোয়ারা প্রতিনিধি

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮ঘটিকার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই নারী শ্রমিক। একই ঘটনায় গুরুতর আহত সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহত দুই নারী হলেন ইফা শীল ও পলি দত্ত। তাঁরা কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) কর্মরত ছিলেন এবং দুর্ঘটনার সময় একই সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হিসেবে ছিলেন।

নিহতরা হলেন- বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)।

তাঁদের সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা কাউসার আক্তারও গুরুতর আহত হন। আহত হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে শুক্রবার তার পেটে থাকা সাত মাসে বাঁচানো সম্ভব হয়নি। সত্য সনাতন টিভি

 

পরিবারের সদস্যরা জানান, প্রায় আট বছর ধরে কেইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করছেন কাউসার আক্তার। তাঁর দুই সন্তান ১০ বছরের রাফি ও ৫ বছরের তাবাসসুম। দুর্ঘটনার পর থেকে শিশু দুটি মায়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে।

 

কাউসারের শ্বশুর মো. নুরুন্নবী বলেন, দুর্ঘটনায় তাঁর পুত্রবধূর মাথায় গুরুতর আঘাত লাগে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। তিনি বলেন, নাতনিটি বারবার মায়ের খোঁজ করছে। গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি, এখন একমাত্র প্রত্যাশা কাউসার যেন সুস্থ হয়ে সন্তানদের কাছে ফিরে আসতে পারেন।

 

শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে মৃত নবজাতককে মুসলিম রীতি অনুযায়ী দাফন করা হয়। এরপর স্বামী মোহাম্মদ আরিফ আবার হাসপাতালের আইসিইউর সামনে ফিরে যান, যেখানে তখনো তাঁর স্ত্রীর জ্ঞান ফেরেনি।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে টানেল মোড়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা যাত্রী নিয়ে অপেক্ষা করছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা বাসটির নিচে চাপা পড়ে। দোকানের ভেতর ও বাইরে থাকা বহু মানুষ আহত হন।

 

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সত্য সনাতন টিভি

 

আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, অন্তত ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পর দুই নারীর মৃত্যু হয়।

 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা জানান, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews