সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতন ঋষি আশ্রমে JHP প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ সর্বপ্রথম মেধস মুনির আশ্রমে হয়েছিল শারদীয় দুর্গাপূজা আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে, চালক চন্দন দত্তের মৃত্যু চট্টগ্রাম মহানগরে হিন্দু ছাত্র সংহতির নতুন কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুল ও ধর্মীয় গ্রন্থে সনাতনী নবীনদের বরণ খাগড়াছড়িতে ৯টি উপজেলায় ৬৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব নবজাতকের আগমনের আনন্দের মাঝেই শোকের ছায়া আজ থেকে পিতৃপক্ষ,পূর্বপুরুষদের স্মরণ করার দিন শুরু নাসিরনগরে সাবেক প্রধান শিক্ষকের বাসায় ডাকাতি, হাত-পা ও চোখ বেঁধে লুট দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম মহানগরে হিন্দু ছাত্র সংহতির নতুন কমিটি

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রতিনিধি

গত ২৫শে সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতির চট্টগ্রাম মহানগর শাখায় নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মহানগর কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

নতুন কমিটিতে সুজন আচার্যকে সভাপতি এবং নবজিৎ দেব নাথকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে উজ্জ্বল দাশ অর্থ সম্পাদক, জুয়েল সেন সাংগঠনিক সম্পাদক এবং অর্ণব আচার্য দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিপন নাথ ও সাধারণ সম্পাদক সৌমেন ঘোষের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সনাতনী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

 

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সক্রিয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews