শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত ১৮তম বিজেএসে বিচারক হলেন চৈতি, এর আগে ১৬তম পরীক্ষায় স্বামীও হয়েছিলেন বিচারক নন্দনকানন পূজা উদযাপন পরিষদের কমিটিতে ‘অহিন্দু’ সদস্য, ক্ষোভ সনাতনীদের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী রাউজানে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে মতবিনিময় সভা বাগেরহাটে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ উলিপুরের পঞ্চানন রায়ের সাফল্য, বিটিভিতে মিলল নতুন মর্যাদা অসম্পূর্ণ প্রতিমার ছবি প্রকাশ না করার আহ্বান এসভিএসের বাবা বেঁচে নেই তাও তার স্বপ্ন পূরণে ফ্রান্সের পথে হরিজন কলোনির সন্তান শুভ দ্বীপ ভাইরাল সেই বিউটি রানি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

অসম্পূর্ণ প্রতিমার ছবি প্রকাশ না করার আহ্বান এসভিএসের

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মাণাধীন বা অসম্পূর্ণ প্রতিমার সামনে ফটোশুট এবং এসব প্রতিমার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস), সরকারি তোলারাম কলেজ শাখার সদস্যরা।

 

সংগঠনটির বিদ্যার্থীরা নিজেদের এলাকার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজা আয়োজক,প্রতিমা শিল্পী ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় নির্মাণাধীন বা অসম্পূর্ণ প্রতিমার ছবি ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে সচেতন করা হয়।

 

এসভিএসের পক্ষ থেকে বলা হয়, অসম্পূর্ণ প্রতিমার সামনে ফটোশুট বা এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ধর্মীয় অনুভূতি ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি অসম্মান হিসেবে বিবেচিত হতে পারে। তাই দুর্গাপূজার পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

এ ছাড়া পূজামণ্ডপে কোনো ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে প্রয়োজনীয় যোগাযোগ ও সহযোগিতার ব্যবস্থা সম্পর্কেও সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

 

পরিদর্শন শেষে সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্যরা সত্য সনাতন টিভিকে বলেন, সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতায় দুর্গাপূজার পবিত্রতা, সৌন্দর্য ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews