শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত ১৮তম বিজেএসে বিচারক হলেন চৈতি, এর আগে ১৬তম পরীক্ষায় স্বামীও হয়েছিলেন বিচারক নন্দনকানন পূজা উদযাপন পরিষদের কমিটিতে ‘অহিন্দু’ সদস্য, ক্ষোভ সনাতনীদের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী রাউজানে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে মতবিনিময় সভা বাগেরহাটে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ উলিপুরের পঞ্চানন রায়ের সাফল্য, বিটিভিতে মিলল নতুন মর্যাদা অসম্পূর্ণ প্রতিমার ছবি প্রকাশ না করার আহ্বান এসভিএসের বাবা বেঁচে নেই তাও তার স্বপ্ন পূরণে ফ্রান্সের পথে হরিজন কলোনির সন্তান শুভ দ্বীপ ভাইরাল সেই বিউটি রানি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

ভাইরাল সেই বিউটি রানি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার গুণী শিক্ষকদের তালিকায় স্থান পেয়েছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

 

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রমের অংশ হিসেবে সিলেট জেলা থেকে চারজন শিক্ষককে বাছাই করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত একটি স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়।

 

জেলা পর্যায়ে নির্বাচিত চার শিক্ষক হলেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম, ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবং গোলাপগঞ্জের ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস। সত্য সনাতন টিভি

 

এদিকে সিলেট বিভাগের চার জেলা থেকে বিভাগীয় পর্যায়ে আরও তিনজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে। তারা হলেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দেব এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম।

 

বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসানের স্বাক্ষর করা ২২ সেপ্টেম্বরের চিঠিতে জানানো হয়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।

 

বিউটি রানী পালের জন্য এবারের স্বীকৃতি আরও একটি অর্জন যোগ করেছে। ২০২৬ সালে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও সম্মাননা পেয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক এই শিক্ষিকা দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। সত্য সনাতন টিভি

 

তবে গত জুলাইয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসেন বিউটি রানী। ‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’ গানটির সঙ্গে করা ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ট্রলের সৃষ্টি হয়। একপর্যায়ে ভিডিও করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।

 

এই ঘটনার বিপরীতে বিউটি রানীর পাশে দাঁড়ান তার সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশের বিভিন্ন এলাকার শিক্ষক ও অন্য পেশাজীবীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি সংহতি প্রকাশ করেন। কেউ কেউ একই গানে ভিডিও তৈরি করে তার প্রতি সমর্থন জানান।

 

আলোচনা-সমালোচনার সেই অধ্যায় পেরিয়ে এবার শিক্ষকতার স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ার খবর পেলেন বিউটি রানী পাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews