শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত ১৮তম বিজেএসে বিচারক হলেন চৈতি, এর আগে ১৬তম পরীক্ষায় স্বামীও হয়েছিলেন বিচারক নন্দনকানন পূজা উদযাপন পরিষদের কমিটিতে ‘অহিন্দু’ সদস্য, ক্ষোভ সনাতনীদের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী রাউজানে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে মতবিনিময় সভা বাগেরহাটে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ উলিপুরের পঞ্চানন রায়ের সাফল্য, বিটিভিতে মিলল নতুন মর্যাদা অসম্পূর্ণ প্রতিমার ছবি প্রকাশ না করার আহ্বান এসভিএসের বাবা বেঁচে নেই তাও তার স্বপ্ন পূরণে ফ্রান্সের পথে হরিজন কলোনির সন্তান শুভ দ্বীপ ভাইরাল সেই বিউটি রানি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

বাগেরহাটে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : অভিজিৎ দেউড়ী | বাগেরহাট প্রতিনিধি

 

বাগেরহাট সদর উপজেলার খাড়াসম্বল গ্রামের দক্ষিণপাড়ায় একটি সর্বজনীন কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পূজার প্রস্তুতি নিতে গিয়ে স্থানীয় লোকজন মন্দিরের ভেতরে ভাঙা অবস্থায় কালীপ্রতিমা পড়ে থাকতে দেখেন।

 

স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, খাড়াসম্বল দক্ষিণপাড়া সর্বজনীন শ্রীশ্রী কালীমন্দিরে প্রতি মঙ্গলবার নিয়মিত কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সোমবার দুপুরে মন্দিরে প্রস্তুতি নিতে যান পরিবারের দুই সদস্য। সেখানে গিয়ে তাঁরা প্রতিমাটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। প্রতিমার বিভিন্ন অংশ ভাঙার পাশাপাশি মাথাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মন্দির কমিটির সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়। সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

মন্দিরের সাধারণ সম্পাদক সর্বজিৎ হালাদার বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা তাঁরা জানেন না। কীভাবে এবং কখন ঘটনাটি ঘটেছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। সত্য সনাতন টিভি

 

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বীথি বলেন, খবর পেয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেছেন। মন্দিরের দরজা-জানালা খোলা ছিল এবং সেখানে নিরাপত্তাব্যবস্থাও পর্যাপ্ত নয়। আশপাশের এলাকা হিন্দু অধ্যুষিত হলেও মন্দিরটির কাছাকাছি কোনো বসতবাড়ি নেই। মন্দির কমিটির পক্ষ থেকেও নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews