শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত ১৮তম বিজেএসে বিচারক হলেন চৈতি, এর আগে ১৬তম পরীক্ষায় স্বামীও হয়েছিলেন বিচারক নন্দনকানন পূজা উদযাপন পরিষদের কমিটিতে ‘অহিন্দু’ সদস্য, ক্ষোভ সনাতনীদের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী রাউজানে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে মতবিনিময় সভা বাগেরহাটে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ উলিপুরের পঞ্চানন রায়ের সাফল্য, বিটিভিতে মিলল নতুন মর্যাদা অসম্পূর্ণ প্রতিমার ছবি প্রকাশ না করার আহ্বান এসভিএসের বাবা বেঁচে নেই তাও তার স্বপ্ন পূরণে ফ্রান্সের পথে হরিজন কলোনির সন্তান শুভ দ্বীপ ভাইরাল সেই বিউটি রানি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

বাবা বেঁচে নেই তাও তার স্বপ্ন পূরণে ফ্রান্সের পথে হরিজন কলোনির সন্তান শুভ দ্বীপ

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

চাঁদপুরের স্বর্ণখোলা হরিজন কলোনির সন্তান শুভ দ্বীপ হরিজন (কারান)। বাবা মঙ্গল হরিজন ছিলেন সোনালী ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী। সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলেকে ঘিরে তাঁর ছিল বড় স্বপ্ন একদিন শুভদীপ বিদেশে যাবেন, নিজের পায়ে দাঁড়াবেন।

 

তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই মারা যান মঙ্গল হরিজন। ছেলেকে বিদেশে পাঠানোর ইচ্ছেটা আর নিজের চোখে দেখে যেতে পারেননি তিনি।

 

বাবার মৃত্যুর পর তাঁর সেই স্বপ্নকেই নিজের লক্ষ্য হিসেবে নেন শুভ দ্বীপ। দীর্ঘদিনের চেষ্টা ও অপেক্ষার পর অবশেষে ফ্রান্সে কাজের সুযোগ পেয়েছেন তিনি। দেশটির Primakera Company-তে Assistant Management পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। সত্য সনাতন টিভি

 

আগামী অক্টোবর মাসে ফ্রান্সের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে শুভ দ্বীপের।

 

শুভ দ্বীপের পরিবার সূত্রে জানা যায়, তাঁর মা নিলুফা রানী। বাবার জীবদ্দশায় বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন ছিল, সেটি পূরণ করতে নানা প্রতিকূলতার মধ্যেও চেষ্টা চালিয়ে গেছেন শুভদীপ।

 

শুভ দ্বীপের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বাবার রেখে যাওয়া একটি স্বপ্ন পূরণের গল্পও। যে বাবা ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্ন দেখেছিলেন, সেই বাবা আজ পাশে নেই। তবে তাঁর সেই স্বপ্ন এখন বাস্তবের পথে। সত্য সনাতন টিভি

 

আগামী অক্টোবরে ফ্রান্সের পথে যাত্রা করবেন শুভদীপ। নতুন দেশে নতুন জীবনের শুরুতে তাঁর প্রত্যাশা নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি বাবার অসমাপ্ত স্বপ্নটিও পূর্ণ করা।

 

শুভ দ্বীপের এই নতুন পথচলা সফল হোক এমন প্রত্যাশা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews