
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সনাতনী ঐক্য মহাসংঘের ১৮তম গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দক্ষিণ জোবারপাড় শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রম মন্দিরে ‘সনাতনী ঐক্য মহাসংঘ আদর্শ বিদ্যাপীঠ’-এর উদ্বোধন ও বই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী ঐক্য মহাসংঘের প্রতিষ্ঠাতা শ্রীমান চন্দন বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমান পিজুস বেপারী এবং মুখপাত্র শ্রীমান সুজিত মন্ডল। সত্য সনাতন টিভি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি শ্রীমান হরলাল পান্ডে।
আয়োজকেরা জানান, সনাতন ধর্মীয় শিক্ষা ও শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই গীতা স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আগৈলঝাড়ায় চালু হলো সংগঠনটির ১৮তম গীতা স্কুল। সত্য সনাতন টিভি
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গীতা বইসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। নতুন এই গীতা স্কুলের মাধ্যমে স্থানীয় শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আগ্রহী করে তোলার পাশাপাশি গীতার শিক্ষাকে পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।