শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত ১৮তম বিজেএসে বিচারক হলেন চৈতি, এর আগে ১৬তম পরীক্ষায় স্বামীও হয়েছিলেন বিচারক নন্দনকানন পূজা উদযাপন পরিষদের কমিটিতে ‘অহিন্দু’ সদস্য, ক্ষোভ সনাতনীদের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী রাউজানে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে মতবিনিময় সভা বাগেরহাটে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ উলিপুরের পঞ্চানন রায়ের সাফল্য, বিটিভিতে মিলল নতুন মর্যাদা অসম্পূর্ণ প্রতিমার ছবি প্রকাশ না করার আহ্বান এসভিএসের বাবা বেঁচে নেই তাও তার স্বপ্ন পূরণে ফ্রান্সের পথে হরিজন কলোনির সন্তান শুভ দ্বীপ ভাইরাল সেই বিউটি রানি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

উলিপুরের পঞ্চানন রায়ের সাফল্য, বিটিভিতে মিলল নতুন মর্যাদা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম প্রতিনিধি

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট লোকসংগীত শিল্পী পঞ্চানন রায়কে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর লোকসংগীত শিল্পী হিসেবে ‘ক’ শ্রেণি থেকে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

 

বাংলাদেশ টেলিভিশনের ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ টেলিভিশনের বিদ্যমান গ্রেডেশন ও পুনর্মূল্যায়ন নীতিমালা অনুযায়ী বোর্ডের সুপারিশক্রমে পঞ্চানন রায়কে লোকসংগীত শিল্পী হিসেবে ‘ক’ শ্রেণি থেকে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

 

বিটিভির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর সংগীতজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক সাফল্য কামনা করেছে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালাকে আরও মানসম্মত ও সমৃদ্ধ করতে তাঁর সৃজনশীল সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

 

উলিপুরের মাটি ও লোকসংগীতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত পঞ্চানন রায়ের এই অর্জন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সংবাদ। তাঁর এই স্বীকৃতিতে উলিপুরসহ কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

 

পরিবারের পক্ষ থেকে কৃতি শিল্পী পঞ্চানন রায় দাদাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর শিল্পীজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews