শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক  : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

বরগুনায় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্যের নজির গড়েছে যমজ তিন বোন অন্বেষা হালদার, অঙ্কিতা হালদার ও অনুষ্কা হালদার। তারা তিনজনই গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

 

তিন বোনের এই অসাধারণ সাফল্যে পরিবার, বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। একসঙ্গে তিন বোনের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

জানা যায়, তিন কৃতী শিক্ষার্থীর মা কাজল রানী হালদার গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। বাবা চিন্ময় হালদার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত।

 

তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার দক্ষিণ মনসাতলী গ্রামে। বর্তমানে অন্বেষা, অঙ্কিতা ও অনুষ্কা বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

 

পরিবারের সদস্যরা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের উৎসাহ-অনুপ্রেরণাই এই সাফল্যের মূল ভিত্তি। ভবিষ্যতেও তারা শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে চায়।

 

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল তিন বোনের এই অর্জনকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, অধ্যবসায়, পারিবারিক সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়েই এমন সাফল্য অর্জন সম্ভব।

 

তিন কৃতী শিক্ষার্থীর এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বজন, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী। সবাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক মঙ্গল কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews