সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী দিল পাঞ্চজন্য সংসদ জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে আয়ান শর্মার আজীবন বহিষ্কার মানিকগঞ্জে হিন্দু স্বর্ণ ব্যবসায়ী ও ছেলেকে পিটিয়ে সোনা-রুপা লুট রাজৈরে মনসা মন্দিরের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরি মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সহস্র কণ্ঠে গীতাপাঠ ফেনীর সনাতনী সংগীতাঙ্গনে নতুন সংযোজন ‘মঞ্জিরা’ যাতায়াতের পথ বন্ধ করে বাঁশের বেড়া, প্রশাসনের হস্তক্ষেপে অপসারণ খাগড়াছড়িতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক ও ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৮ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্তসৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, রহস্যময় চিঠি ঘিরে তদন্ত

যাতায়াতের পথ বন্ধ করে বাঁশের বেড়া, প্রশাসনের হস্তক্ষেপে অপসারণ

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : শরীয়তপুর প্রতিনিধি | অনিক মন্ডল

 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে কয়েকটি হিন্দু পরিবারের বসতবাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা স্বপন হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রামভদ্রপুর ইউনিয়নের ১২৩ ডি.এস. রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় কয়েকটি পরিবারের বাড়িতে যাতায়াতের পথে সম্প্রতি বাঁশের বেড়া দেওয়া হয়। এতে আলো রানি দাসসহ কয়েকটি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

 

ভুক্তভোগীদের অভিযোগ, শুধু চলাচলের পথ বন্ধ করাই নয়, তাঁদের বসতবাড়ির জায়গা দখলেরও চেষ্টা করা হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের।

 

পরিস্থিতি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও অভিযোগের পর বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের নজরে আসে। পরে তাঁদের হস্তক্ষেপে ঘটনাস্থলে দেওয়া বাঁশের বেড়া সরিয়ে নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট পরিবারগুলোর যাতায়াতের পথ আবারও উন্মুক্ত হয়।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা ওই পথ ব্যবহার করে আসছেন। হঠাৎ করে পথ বন্ধ করে দেওয়ায় শিশু, নারী ও বয়স্কদের চলাচলে বিশেষ অসুবিধা তৈরি হয়। তাঁরা দ্রুত জায়গা ও চলাচলের পথসংক্রান্ত বিরোধের আইনগত সমাধান চান।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বপন হাওলাদার। তাঁর দাবি, বিতর্কিত জায়গাটি তাঁদের পৈতৃক সম্পত্তি। বিষয়টি উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হলেও অপর পক্ষ আলোচনায় বসেনি। এ কারণে তিনি সেখানে বাঁশের বেড়া দিয়েছিলেন।

 

স্বপন হাওলাদার আরও বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষকে থানায় বসিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শুক্রবার উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

স্থানীয়দের প্রত্যাশা, উভয় পক্ষের বক্তব্য ও জমির কাগজপত্র যাচাই করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টির সুষ্ঠু সমাধান করবে। এতে দীর্ঘদিনের বিরোধের অবসানের পাশাপাশি স্থানীয় পরিবারগুলোর স্বাভাবিক যাতায়াতও নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews