রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
অভাব-সংগ্রাম থামাতে পারেনি তমালকে, শেষ পর্যন্ত অর্জন করলেন মাস্টার্স ডিগ্রি খুরুশকুলে নয়ন সাধু হত্যা,ছয় মাস পর আসামি গ্রেপ্তার টিউশনের টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি, বাঁশখালীর উচ্ছাসের স্বপ্নপূরণ সড়ক দুর্ঘটনায় দুই ভাই হারানোর শোক, এবার অকালে ঝরে গেল সপ্তম রায় প্রিয়মের প্রাণ বোনকে ভালো পাত্রে বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল সপ্তমের, সড়ক দুর্ঘটনায় থেমে গেল জীবন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সৌজন্য সাক্ষাৎ ও প্রথম সভা অনুষ্ঠিত তবলার তালে, সাংবাদিকতার কলমে-এবার মাস্টার্সেও সাফল্য অর্ণব মল্লিকের মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয়

খুরুশকুলে নয়ন সাধু হত্যা,ছয় মাস পর আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে শ্রীশ্রী সার্বজনীন শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধু ওরফে নয়ন দাশ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোরে খুরুশকুলের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে মামলার প্রধান আসামিকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় এখনই প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। সত্য সনাতন টিভি

 

নয়ন সাধু হত্যাকাণ্ডটি গত এপ্রিল মাসে আলোচনায় আসে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, খুরুশকুলের শ্রীশ্রী সার্বজনীন শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে কয়েকজন ব্যক্তি ডেকে নিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর ২২ এপ্রিল খুরুশকুলের একটি দুর্গম জঙ্গল থেকে তাঁর অর্ধদগ্ধ ও ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন কর্মসূচি পালন করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন এ ঘটনায় প্রতিবাদ জানায়।

 

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানো হচ্ছিল। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ, পরিকল্পনা এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

 

পুলিশের দাবি, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িত সব ব্যক্তির ভূমিকা স্পষ্ট করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews