সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতন ঋষি আশ্রমে JHP প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ সর্বপ্রথম মেধস মুনির আশ্রমে হয়েছিল শারদীয় দুর্গাপূজা আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে, চালক চন্দন দত্তের মৃত্যু চট্টগ্রাম মহানগরে হিন্দু ছাত্র সংহতির নতুন কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুল ও ধর্মীয় গ্রন্থে সনাতনী নবীনদের বরণ খাগড়াছড়িতে ৯টি উপজেলায় ৬৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব নবজাতকের আগমনের আনন্দের মাঝেই শোকের ছায়া আজ থেকে পিতৃপক্ষ,পূর্বপুরুষদের স্মরণ করার দিন শুরু নাসিরনগরে সাবেক প্রধান শিক্ষকের বাসায় ডাকাতি, হাত-পা ও চোখ বেঁধে লুট দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

সনাতন ঋষি আশ্রমে JHP প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : মিন্টু কান্তি নাথ | রাজস্থলী প্রডিনিধি

পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার রোডে অবস্থিত শ্রীমৎ সনাতন ঋষি আশ্রমের দেবশিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। শিশুদের কল্যাণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জাগো হিন্দু পরিষদ (JHP) প্রবাসী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সংগঠনটির ওমান,সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে আশ্রমের শিশুদের হাতে চাল, ডাল, তেল, মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় নিরামিষ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আশ্রমের পরিবেশকে সবুজ ও সমৃদ্ধ করতে বিতরণ করা হয় বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমৎ সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। আরও উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ (JHP) সংযুক্ত আরব আমিরাত শাখার সিনিয়র সহ-সভাপতি রিটন কুমার শীল, প্রচার সম্পাদক ডালিম সাহা সাজীব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমর কর,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাজু দাশ।

 

রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ শীল ও সাংগঠনিক সম্পাদক শান্তনু বিশ্বাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন রুবেল দে, রূপন দাশ, জয় দেবনাথ, পল্লব চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আশ্রম পরিচালনা কমিটির সদস্যরাও অংশ নেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও আশ্রয়প্রাপ্ত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। “মানবসেবাই পরম ধর্ম” এবং “সবুজে ভরে উঠুক আগামী প্রজন্ম” এই প্রত্যয়কে সামনে রেখে প্রবাসীদের সহযোগিতায় কার্যক্রমটি পরিচালিত হয়েছে। সত্য সনাতন টিভি

 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শিশুদের পুষ্টি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে উৎসাহিত করতেই খাদ্যসামগ্রীর সঙ্গে ফলজ বৃক্ষ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

কর্মসূচিতে আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটান অতিথিরা। এ সময় ভবিষ্যতেও শিশুদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews