শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট ২০২৬ বাঁশখালীতে গীতা বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ দেবীগঞ্জে নির্মাণাধীন দুর্গা প্রতিমায় ভাঙচুর নড়াইলে ৯ দিন ধরে নিখোঁজ কিশোরী, উদ্ধারের দাবিতে আদালত চত্বরে ভাইয়ের প্রতিবাদ রোমারিওকে ধর্ম অবমাননায় ফাঁসানোর চেষ্টা, অজপানন্দ সাধু সহ ৭ জনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে ড্রামে ভাসছিল নিরঞ্জন চন্দ্রের মরদেহ বাঁশখালীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম আয়ুশী দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাফিতি স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত

দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : যশোর প্রতিনিধি

 

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে যশোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজার মণ্ডপগুলোতে আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

 

সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

 

তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে সরকারি খাদ্যসহায়তার পরিমাণও বাড়ানো হয়েছে। আগে প্রতিটি মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

 

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে রাতের শেষভাগে যাতে কোনো বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পূজা কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

 

সীমান্তপথে অবৈধ পারাপার, মাদক, অস্ত্র ও পটকা প্রবেশ ঠেকাতেও বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

এ ছাড়া দুর্গোৎসবকে কেন্দ্র করে আগামী ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বিশেষ তল্লাশি চালানোর নির্দেশনার কথাও সভায় তুলে ধরেন প্রতিমন্ত্রী।

 

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews