রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গীতাধ্বনি’র পাঞ্চজন্য ব্যাচ উদ্বোধন ও বৃক্ষের চারা বিতরণ গীতা প্রচার সংস্থা (GPS)-এর উদ্যোগে চট্টগ্রামে বার্ষিক গীতা পরীক্ষা, ৫ গীতা শিক্ষা নিকেতনের ১৫০-এর বেশি শিক্ষার্থী অংশ নিলেন আগামীকাল মন্দিরে বসছে গীতাপাঠক মিশন দত্তের বিয়ের আসর বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা ‘অনুপ্রবেশকারী নন, শরণার্থী’—শুভেন্দু নোয়াখালীতে জমিদারহাট বিদ্যাপীঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিএম-২০২৬ ট্রাভেল সাপোর্ট অ্যাওয়ার্ড পেলেন ববি শিক্ষক ড. হেনা রানী ভোলা জেলা শাখায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতি’র ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আনোয়ারা টানেল মোডে দুর্ঘটনা,মারা গেছেন ২ হিন্দু নারী সহ গর্ভের সন্তান দাউদকান্দিতে হিন্দু পরিবারের চলাচলের পথ খুলে দিলেন আসিফ কবির রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে বাগীশিক, দেওয়া হলো ঢেউটিন

গীতা প্রচার সংস্থা (GPS)-এর উদ্যোগে চট্টগ্রামে বার্ষিক গীতা পরীক্ষা, ৫ গীতা শিক্ষা নিকেতনের ১৫০-এর বেশি শিক্ষার্থী অংশ নিলেন

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি

 

গত ৩১ জুলাই, শুক্রবার সকালে বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর দক্ষিণ কাট্টলি সমতা আবাসিক এলাকা সংলগ্ন জেলে পাড়া শ্রীশ্রী কালী মাতা ঠাকুরাণী মন্দিরে গীতা প্রচার সংস্থা (GPS)-এর উদ্যোগে বার্ষিক গীতা পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

পরীক্ষায় গীতা প্রচার সংস্থা (GPS)-এর অনুমোদিত পাঁচটি গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী গীতা স্কুলগুলো হলো, শ্রীশ্রী কৈবল্যনাথ গীতা শিক্ষা নিকেতন, পাঞ্চজন্য গীতা শিক্ষা নিকেতন, শ্রীশ্রী রাধা গোবিন্দ গীতা শিক্ষা নিকেতন, শ্রীশ্রী ব্রজ গোপাল গীতা শিক্ষা নিকেতন এবং অমৃত বাণী গীতা শিক্ষা নিকেতন। এসব স্কুল থেকে বিভিন্ন বয়সের প্রায় ১৫০ জনেরও অধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

পরীক্ষা চলাকালীন সার্বিক পরিদর্শনে আসেন, গীতা প্রচার সংস্থা ( GPS ) এর সম্মানিত প্রতিষ্ঠাতা শ্রী বিপ্লব দাশ,

সিনিয়র উপদেষ্টা পন্ডিত শ্রী যুক্ত প্রিয়নাথ চৌধুরী ও শ্রীমানি গীতা রানী চৌধুরী সাংগঠনিক উপ কমিটির উপদেষ্টা শ্রীমান সুমন দাশ ও সাধারণ সম্পাদক শ্রীমান মিঠুন দাশ বাস্তবায়ন ও পরিকল্পনা কমিটির উপদেষ্টা শ্রীমান সুজন নাথ, যুগ্ম সভাপতি শ্রীমান প্রণব দাশ এবং সাংগঠনিক পরিচালনা কমিটির সভাপতি শ্রীমান বিশ্বজিৎ পাল। প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান রুপ চৌধুরী, শ্রীমান দিগন্ত দাশ, শ্রীমান প্রেম দাশ অক্ষয়, শ্রীমান সৃজন বণিক , শ্রীমান দ্বীপ বণিক। এবং শ্রীমানী প্রিয়াংকা সরকার

 

পরীক্ষকের সার্বিক দায়িত্ব পালন করেন শ্রীমতি কৃষ্ণা রাণী চৌধুরী, শ্রীমতি সুপ্রিয়া বিশ্বাস, শ্রীমতি তন্দ্রা মল্লিক, শ্রীমতি শিলা চৌধুরী , শ্রীমান সঞ্জয় দাশ, শ্রীমান প্রান্ত দাশ ও শ্রীমান লিটন দাশ।

 

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গীতা প্রচার সংস্থা (GPS)-এর সাংগঠনিক পরিচালনা কমিটির উপদেষ্টা শ্রীমতি কৃষ্ণা রাণী চৌধুরী, কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ম সভাপতি শ্রীমান প্রান্ত দাশ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত অভিভাবকবৃন্দ, ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

 

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আনন্দঘন ও ভক্তিময় পরিবেশে সকলেই প্রসাদ গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শে উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন উপস্থিত অতিথিরা।

 

উপস্থিত অভিভাবকরা জানান, শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে গীতা প্রচার সংস্থা (GPS)-এর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, নিয়মিত গীতা শিক্ষা ও পরীক্ষার মাধ্যমে সন্তানদের মধ্যে শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও ধর্মীয় চেতনার বিকাশ ঘটছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

 

গীতা প্রচার সংস্থা (GPS) এর কেন্দ্রীয় কমিটির সদস্যরা জানান, নতুন প্রজন্মকে গীতার শিক্ষা ও সনাতন ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে নিয়মিত গীতা শিক্ষা কার্যক্রম, পরীক্ষা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews