শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাধাষ্টমীর আধ্যাত্মিক তাৎপর্য : শ্রীরাধার প্রেম, ভক্তি ও আত্মনিবেদনের শিক্ষা কেন্দ্রীয় তপোবন আশ্রমে স্বামী সুরেশ্বরানন্দ পুরীর ২৪তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা কবিরাজ শ্রী রাধাবল্লভ দে-এর স্মৃতিমঠ নির্মাণকাজের উদ্বোধন বোনকে হত্যা করায় দুলাভাইকে কুপিয়ে মারলো ভাই জিন্নাহর পরিবার আগে হিন্দু ছিল’: ফজলুর রহমান জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু

দাউদকান্দিতে হিন্দু পরিবারের চলাচলের পথ খুলে দিলেন আসিফ কবির

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা প্রতিনিধি 

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে কয়েকটি হিন্দু পরিবারের চলাচলের একমাত্র পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসিফ কবির। পরিদর্শন শেষে তিনি রাস্তার ওপর দেওয়া বাঁশের বেড়া অপসারণের উদ্যোগ নেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের প্রায় ২০ থেকে ২৫টি হিন্দু পরিবার দীর্ঘদিন ধরে ওই পথ ব্যবহার করে আসছিল। সম্প্রতি সেখানে বাঁশের বেড়া দেওয়ায় নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। সত্য সনাতন টিভি

 

আজ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন আসিফ কবির। পরে স্থানীয়দের উপস্থিতিতে রাস্তার বাঁশের বেড়া সরিয়ে দেওয়া হয়। এতে আপাতত পরিবারগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

 

এ সময় দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিসুল ইসলাম, স্থানীয় নেতাকর্মী এবং গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা বলেন, রাস্তা বন্ধ থাকায় দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বেড়া অপসারণের ফলে তারা আবারও স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন।

 

আসিফ কবির বলেন, মানুষের চলাচলের পথ কোনোভাবেই বন্ধ রাখা উচিত নয়। বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং চলাচলের স্বার্থে প্রতিবন্ধকতা অপসারণের ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও বলেন, জমি বা রাস্তা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগত ও শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি হওয়া উচিত। সত্য সনাতন টিভি

 

এদিকে, স্থানীয় ভুক্তভোগীরা জানান, সাময়িকভাবে চলাচলের সুযোগ তৈরি হলেও রাস্তা নিয়ে বিরোধের স্থায়ী সমাধানে প্রশাসনের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews