বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সৌরভ সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি 

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে বিষপানের নয় দিন পর অঞ্জনা দাশ (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিহত অঞ্জনা দাশ চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চন্দ্রঘোনা হিন্দুপাড়া সেবাখোলা বটতল এলাকার সতীশ মাস্টারের বাড়ির কাঞ্চন দাশ ওরফে লাল সাধুর স্ত্রী।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন অঞ্জনা দাশ। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর রোববার বিকেলে তার মৃত্যু হয়।

 

এদিকে অঞ্জনা দাশকে ঘিরে স্থানীয়ভাবে বিভিন্ন আলোচনা ও অভিযোগের কথা জানা গেছে। স্থানীয় কয়েকজনের দাবি, এক ব্যক্তির সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা চলছিল। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে মানসিক চাপ থেকেই তিনি বিষপান করে থাকতে পারেন বলে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন।

 

অঞ্জনা দাশের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews