1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বীরেন বৈরাগী নিহত সাতক্ষীরায় হিন্দু নারী দোকানিকে হত্যা করে স্বর্ণালংকার লুট, পুকুর থেকে মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর বাগান থেকে বৃদ্ধ রঞ্জিত সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডবে বটগাছ চাপা পড়ে প্রাণ গেল উমা চন্দ্রের সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে ৩০০ বছরের ‘ব্রহ্মময়ী কালী মন্দির’ বগুড়ার শিবগঞ্জে রামচন্দ্রপুর দুই নারীর হাত পা বেঁধে ডাকাতি। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করেছে র‍্যাব সেই নবজাতক কন্যা শিশুর ঠাঁই হলো ‘শহরের ছোটমণি নিবাসে’ নড়াইলে প্রাচীর তুলে জেলে পাড়ার পথ বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপে খুলল রাস্তা “নিজের ওপর অনেক অত্যাচার করেছি” অরিজিৎ সিংয়ের সংগ্রামের অজানা অধ্যায়

ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর বাগান থেকে বৃদ্ধ রঞ্জিত সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পরমানন্দপুর, বিষ্ণুদিয়া ও ভবানীপুর গ্রামের সীমানা সংলগ্ন একটি বিলের ভেতরের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সত্য সনাতন টিভি

 

​নিহত ব্যক্তির নাম রঞ্জিত সরকার (৬০)। তিনি কোতোয়ালি থানার বিষ্ণুদিয়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে রঞ্জিত সরকার কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ভবানীপুর গ্রামের এক কৃষক জমিতে কাজ করার সময় বাগানের ভেতরে একটি মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা এসে মরদেহটি নিখোঁজ রঞ্জিত সরকারের বলে শনাক্ত করেন। সত্য সনাতন টিভি

 

​খবর পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টি পুলিশের ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়। ক্রাইম সিন টিমের উপস্থিতিতে মরদেহটি গাছ থেকে নামিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

 

​কোতোয়ালি থানার এসআই নূর হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

 

​বর্তমানে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অসহায় এই বৃদ্ধের এমন মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় গভীর শোক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট