বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন আদালতে হরিদাস চন্দ্রের প্রশ্ন “মন্দির করা কি আমার অপরাধ?”; ৪ দিনের রিমান্ড মঞ্জুর চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে কৃষিবিদ সৈকত পাল রিমুর মানবিক উদ্যোগ হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি ঐক্য পরিষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত: সম্প্রীতি রক্ষায় সচেতনতা, আইন ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বিতরণ করা হলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ রামুতে ঢলের পানিতে তলিয়ে প্রাণ গেল নিরঞ্জন দাসের

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

মাদারীপুর শহরে আত্মীয়ের বাসা থেকে এক শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তাঁর স্ত্রী ইশা দাস এবং তাঁদের আট মাস বয়সী সন্তান। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার একটি বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে আত্মীয় পরিচয়ে চিন্ময় দাস তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় যান। সত্য সনাতন টিভি

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। পাশের কক্ষে মিষ্টি বাড়ৈ একাই অবস্থান করছিলেন। তাঁর ফোনকলের সূত্র ধরেই পুলিশ ঘটনাটি জানতে পারে।

 

পুলিশের দাবি, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

 

উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews