শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর সিলেটের বামজঙ্ঘা মহাপীঠ, ৫১ শক্তিপীঠের এক পবিত্র অধ্যায় হাবিলাসদ্বীপে জগদ্ধাত্রী ও রাম ঠাকুর মন্দিরে চুরি জুতো পায়ে রথে উঠে রিলস তৈরি, মন্দির পরিষ্কারের জবাব বন্দিতে জামিন পেল মুসলিম যুবক হোস্টেলের কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের মরদেহ উদ্ধার ঢাকেশ্বরীতে ট্রান্সজেন্ডার নারীর বিয়ে ঘিরে আলোচনা, কী বলে সনাতন ধর্ম? টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন দীঘিনালায় শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমে ভাবগাম্ভীর্যে গুরু পূর্ণিমা উদযাপন

ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বরিশাল প্রতিনিধি

 

ধর্ম বা বর্ণের বিভেদ সৃষ্টি করে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়।

 

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে কেউ যদি মানুষকে প্রভাবিত বা বিভক্ত করার চেষ্টা করে, তবে ধর্মপ্রাণ মানুষই তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম-বর্ণের ভিত্তিতে কোনো অপচক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নীতি—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই কোনো ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে রাষ্ট্রকে বিভক্ত করার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তাঁর ভাষ্য, সাম্প্রদায়িকতা ধর্মের শিক্ষা নয়; বরং তা ধর্মের মূল আদর্শের পরিপন্থী।

 

মন্ত্রী আরও বলেন, যখনই কোনো গোষ্ঠী ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইবে, তখনই সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

 

রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক দল ও নেতাদের বক্তব্য জনগণের কল্যাণকে কেন্দ্র করে হওয়া উচিত। জনগণ যে দলকে নিজেদের স্বার্থরক্ষায় কার্যকর মনে করবে, সেই দলই তাদের সমর্থন লাভ করবে।

 

সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরিশাল জেলা শাখার নেতারা এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews