সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ‘পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে’ লালপুরে চাঁদা দাবির চিঠি, আতঙ্কে ৫ হিন্দু পরিবার জয়পুরহাটে জমি বিরোধে ছোট ভাইকে হাতুড়িপেটা করে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় জামিন পেলেও এখনো মুক্তি মেলেনি রামুতে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু অভিষেক, চণ্ডীপাঠ ও গীতাপাঠ অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা কক্সবাজারে প্যারাসেইলিং এ আকাশ থেকে সমুদ্রে পড়ে সৌভিক রায় নামে পর্যটকের মৃত্যু গীতাধ্বনি’র পাঞ্চজন্য ব্যাচ উদ্বোধন ও বৃক্ষের চারা বিতরণ গীতা প্রচার সংস্থা (GPS)-এর উদ্যোগে চট্টগ্রামে বার্ষিক গীতা পরীক্ষা, ৫ গীতা শিক্ষা নিকেতনের ১৫০-এর বেশি শিক্ষার্থী অংশ নিলেন

কক্সবাজারে প্যারাসেইলিং এ আকাশ থেকে সমুদ্রে পড়ে সৌভিক রায় নামে পর্যটকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় আকাশ থেকে সমুদ্রে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে দরিয়ানগর সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অক্ষর সৌভিক রায় (৩১) খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার বাসিন্দা। তিনি শেখর রায়ের ছেলে।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সকালে নয়জন বন্ধু একসঙ্গে বেড়াতে কক্সবাজারে যান। দুপুরের দিকে তারা দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ে অংশ নেন। এ সময় অক্ষর সৌভিক রায় হঠাৎ প্যারাসেইলের হারনেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে অক্ষর সৌভিক রায়কে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে পড়ার পর পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews