নিজস্ব প্রতিবেদন : সমীর রুদ্র |কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব 'বালুখালী সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা' সম্পন্ন হয়েছে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং গণেশ পূজা উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই উৎসবটি উদযাপিত হয়। পূজা উপলক্ষে গঠিত উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুরো অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।উৎসব চলাকালীন সময়ে পূজা মণ্ডপে শত শত ভক্ত ও পুণ্যার্থীর ঢল নামে।
উপস্থিত ভক্তবৃন্দ পরম শ্রদ্ধায় বিঘ্ননাশকারী দেব গণেশের চরণে অঞ্জলি প্রদান করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হওয়ায় কমিটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।