শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নিহারেন্দু চক্রবর্তী | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা, বাঁশঝাড় কেটে ক্ষতিসাধন এবং হিন্দু পরিবারের বাড়িতে প্রবেশ করে দা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য হরেন্দ্র চন্দ্র রায় (৪৫)।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নাসিরনগর থানায় দেওয়া লিখিত আবেদনে হরেন্দ্র চন্দ্র রায় অভিযোগ করেন, উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলনপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আব্দুল হামিদ (৫৫), সিরাজুল ইসলাম ওরফে সুরুজ মিয়া (৫২), মৃত আব্দুল হাসিমের মেয়ে আছমা বেগম (৪০) এবং সুরুজ মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)সহ কয়েকজনের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ চলছে।

 

আবেদনে তিনি উল্লেখ করেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলাটির নম্বর ৭৩৭/২৬। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারা জারি রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

 

হরেন্দ্র চন্দ্র রায়ের অভিযোগ, ২৭ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন। এ সময় তারা জমির বাঁশঝাড় কেটে আনুমানিক পাঁচ হাজার টাকার ক্ষতি করেন বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, পরিবারের সদস্যরা এতে বাধা দিলে অভিযুক্তরা তাঁদের ও পরিবারের অন্য সদস্যদের ভয়ভীতি দেখান এবং জমি দখলের হুমকি দেন। একপর্যায়ে দা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন হরেন্দ্র চন্দ্র রায়।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ প্রদান করেছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews