শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দুর্লভ নাথ | মীরসরাই প্রতিনিধি

 

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অনির্বাণ চৌধুরী রাজিবকে সভাপতি এবং মোহন দেকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

শুক্রবার বিকেল ৩ ঘটিকায় উপজেলার মিঠাছরা মহামায়া মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনির্বাণ চৌধুরী রাজিবের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহন দের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

 

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

 

সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য বিপুল কান্তি দত্ত, জেলা শাখার সহসভাপতি অলক মহাজন, সহগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী অমিতাভ দাশ, নির্বাহী সদস্য সুভাষ সরকার, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণবিষয়ক সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি চন্দন মজুমদার এবং হাটহাজারী উপজেলা শাখার সাবেক সহসভাপতি নির্মল নাথ।

 

এ ছাড়া মীরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক দিলীপ বণিক, মীরসরাই পৌরসভা পূজা কমিটির সভাপতি শংকর শর্মা, জন্মাষ্টমী পরিষদের সাবেক সভাপতি পরিমল কর্মকার, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জহরলাল নাথ অভি, সদস্য সাংবাদিক বিপুল দাশ, সজল শীল, আশিষ দাশ, গৌপি কুমার দাশ, সাংবাদিক বাবলু দে, রনি নাগ মুন্না, সুমন শর্মা, সাংবাদিক কমল পাটোয়ারী, সুমন নাথ, শিপন শর্মা ও রাকেশ বিশ্বাসসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সম্মেলনে মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নতুন কমিটির নেতারা উপজেলার পূজামণ্ডপগুলোর সার্বিক কার্যক্রম, ধর্মীয় সম্প্রীতি ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews