শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী, চিন্ময়ের জামিন নাকচ দিল্লির প্রেসক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা কক্সবাজার থেকে সাইকেলে নেপাল পাড়ি দিচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার কলকাতায় দুর্গাপূজার প্রস্তুতি জোরকদমে, বৃষ্টি ও মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় প্রতিমাশিল্পীরা গাজীরহাটে বিদ্যালয়ের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার মাথায় ঘোমটা দিয়ে ইসকন মন্দিরে সানি লিওন চন্দ্রনাথ ধাম ও মহন্ত এস্টেটের নিরাপত্তায় ৫০ পুলিশ সদস্য মোতায়েনের আবেদন

মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা প্রতিনিধি

 

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মহানগর সার্বজনীন পূজা কমিটির ২০২৬ মেয়াদের নবনির্বাচিত সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ।

 

ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সভাপতি রাজ ঘোষ ও সাধারণ সম্পাদক পুতুল ঘোষের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ সময় ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নেতারা নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সুরক্ষা, সার্বজনীন পূজা ও ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে আয়োজন এবং সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

 

শুভেচ্ছা গ্রহণকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নেতৃবৃন্দসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

তাঁরা ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সার্বিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews