শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী, চিন্ময়ের জামিন নাকচ দিল্লির প্রেসক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা কক্সবাজার থেকে সাইকেলে নেপাল পাড়ি দিচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার কলকাতায় দুর্গাপূজার প্রস্তুতি জোরকদমে, বৃষ্টি ও মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় প্রতিমাশিল্পীরা গাজীরহাটে বিদ্যালয়ের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার মাথায় ঘোমটা দিয়ে ইসকন মন্দিরে সানি লিওন চন্দ্রনাথ ধাম ও মহন্ত এস্টেটের নিরাপত্তায় ৫০ পুলিশ সদস্য মোতায়েনের আবেদন

আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী, চিন্ময়ের জামিন নাকচ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রতিনিধি

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন অ্যাডভোকেট ফরিদুল আলম। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

 

এদিন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির তার সাক্ষ্য রেকর্ড করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

 

সাক্ষ্যগ্রহণের দিন মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিনের আবেদন করা হয়। একই সঙ্গে তৃতীয় সাক্ষীকে জেরার জন্য সময় চেয়েও পৃথক আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত দুটি আবেদনই নাকচ করে দেন।

 

এদিন রাষ্ট্রপক্ষের আরও একজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছিল। তবে সময়ের স্বল্পতার কারণে তার সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

 

শুনানির সময় চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। মামলার অন্য আসামিদের কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়।

 

মামলার বাদীপক্ষের আইনজীবী ও মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা ইতোমধ্যে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে তার জেরা শেষ করতে আসামিপক্ষ, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে, একাধিকবার সময় চাওয়া হয়েছে।

 

তার ভাষ্য, দ্বিতীয় সাক্ষীর জেরাও এখনো শেষ হয়নি। বৃহস্পতিবার তৃতীয় সাক্ষীকে জেরার ক্ষেত্রেও সময় চাওয়া হয়েছে। বারবার সময়ের আবেদন করায় মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

রাষ্ট্রপক্ষ দ্রুত সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করে মামলাটির বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

 

এর আগে গত ২০ জুলাই মামলার দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত আদালতে সাক্ষ্য দেন। জবানবন্দি দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তার জেরা সম্পন্ন করার জন্য ২০ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছিল।

 

মামলার নথি ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

 

তদন্ত শেষে চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

 

বর্তমানে মামলাটি রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে রয়েছে। মামলার ২৭ আসামি গ্রেপ্তারের পর কারাগারে আছেন। অপর ১২ আসামি পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews