মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ‘পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে’ লালপুরে চাঁদা দাবির চিঠি, আতঙ্কে ৫ হিন্দু পরিবার জয়পুরহাটে জমি বিরোধে ছোট ভাইকে হাতুড়িপেটা করে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় জামিন পেলেও এখনো মুক্তি মেলেনি রামুতে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু অভিষেক, চণ্ডীপাঠ ও গীতাপাঠ অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা কক্সবাজারে প্যারাসেইলিং এ আকাশ থেকে সমুদ্রে পড়ে সৌভিক রায় নামে পর্যটকের মৃত্যু

গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

রোববার (১৪ জুন) পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন জমা দেন টিম্পল পাল নিশান (১৯) নামের এক তরুণ। আবেদনে তিনি দাবি করেন, পলাশবাড়ীতে নির্মাণাধীন শ্রীরামচন্দ্রের বিগ্রহকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসম্মুখে এমন কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করেছে।

 

আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা শ্রীরামচন্দ্রের ছবি ও প্রতিকৃতিকে অবমাননাকরভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে বলে আবেদনকারী উল্লেখ করেন।

 

তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সত্য সনাতন টিভি

 

পলাশবাড়ী থানা সূত্রে জানা গেছে, আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় সচেতন মহল ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অভিযোগ আইনগত ও শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews