
নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলায় আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত শুভ জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন শাখা কমিটি গঠন করা হয়েছে।
গত ১ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটির গুরুত্বপূর্ণ তিনটি পদে দায়িত্ব দেওয়া হয় সুশান্ত পাল বাচ্চু, রতন দেওয়ানজী ও মিঠুন দত্তকে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সুশান্ত পাল বাচ্চু, সাধারণ সম্পাদক রতন দেওয়ানজী এবং অর্থ সম্পাদক মিঠুন দত্ত।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় রামু রামকুট মন্দির কমিটি ও রামু কালী মন্দির কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী জন্মাষ্টমী উৎসব সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি, শৃঙ্খলা ও ভক্তিময় পরিবেশ বজায় রেখে এ বছরের জন্মাষ্টমী উদযাপনে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় রামুতে এবারের জন্মাষ্টমী উৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।