শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি || গাইবান্ধা প্রতিনিধি 

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১ নম্বর রসুলপুর শ্রীশ্রী দুর্গা মন্দিরে অর্ধশত কণ্ঠে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে ‘সনাতনী বিদ্যাপীঠ’।

 

আয়োজকেরা জানান, সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে গীতা পাঠ ও কীর্তন। অনুষ্ঠানে ব্রজ গোপাল সম্প্রদায়ের শিল্পীরা শ্রীকান্ত কুমার দাসের নেতৃত্বে রাধাকৃষ্ণ লীলা কীর্তন পরিবেশন করেন।

 

দিনব্যাপী অনুষ্ঠানে এলাকার শত শত ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। গীতা পাঠ, ভক্তিমূলক কীর্তন এবং সমবেত প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

 

আয়োজকদের ভাষ্য, সনাতন ধর্মের শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, ধর্মীয় চর্চা জোরদার করা এবং দেশ ও জাতির কল্যাণ কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

 

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews