মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাথায় ঘোমটা দিয়ে ইসকন মন্দিরে সানি লিওন চন্দ্রনাথ ধাম ও মহন্ত এস্টেটের নিরাপত্তায় ৫০ পুলিশ সদস্য মোতায়েনের আবেদন রাবি’র অধ্যাপক প্রভাস কুমারকে চাকরিচ্যুত হাটহাজারীতে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী দিল পাঞ্চজন্য সংসদ জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে আয়ান শর্মার আজীবন বহিষ্কার মানিকগঞ্জে হিন্দু স্বর্ণ ব্যবসায়ী ও ছেলেকে পিটিয়ে সোনা-রুপা লুট রাজৈরে মনসা মন্দিরের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরি মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সহস্র কণ্ঠে গীতাপাঠ ফেনীর সনাতনী সংগীতাঙ্গনে নতুন সংযোজন ‘মঞ্জিরা’ যাতায়াতের পথ বন্ধ করে বাঁশের বেড়া, প্রশাসনের হস্তক্ষেপে অপসারণ

মাথায় ঘোমটা দিয়ে ইসকন মন্দিরে সানি লিওন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

ডেক্স নিউজ : আন্তর্জাতিক

 

ভারতীয় অভিনেত্রী ও মডেল সানি লিওনকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি মন্দারমণি থেকে ছবি প্রকাশের পর এবার ভিন্ন রূপে দেখা গেল অভিনেত্রীকে। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে জুহুর ইসকন মন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন তিনি।

 

মন্দিরে সানির উপস্থিতির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাঁকে মাথায় ওড়না দেওয়া এবং হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার-কামিজ পরা অবস্থায় দেখা যায়। ছিমছাম ও সাদাসিধে এই সাজে অভিনেত্রীকে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। সত্য সনাতন টিভি

 

সানির পাশে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। তাঁকেও ক্রিম রঙের প্যান্ট ও সাদা টি-শার্ট পরে স্ত্রীর সঙ্গে প্রার্থনা করতে দেখা গেছে।

 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজের আগামী প্রজেক্টের জন্য ঈশ্বরের আশীর্বাদ নিতেই ইসকন মন্দিরে গিয়েছিলেন সানি লিওন।

 

বর্তমানে ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ভারত, কানাডা ও থাইল্যান্ডে ইতিমধ্যে পারফর্ম করেছেন তিনি। দিল্লি, মুম্বাই, পাতায়া ও হায়দরাবাদেও তাঁর অনুষ্ঠান হয়েছে। সামনে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে তাঁর।

 

অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ততা কমেনি সানির। হরর-কমেডি ঘরানার ‘চুরাইল’ সিনেমার কাজ করছেন তিনি। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে উত্তরপ্রদেশে। ২০২৬ সালের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

 

মন্দারমণির পর এবার ইসকন মন্দিরে সানির এই ভিন্নধর্মী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews