বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবসরের পরও থামেননি, সাইকেল চালিয়ে ক্লাস নেন সুনিল চন্দ্র দেয়াল টপকে বাড়িতে ঢুকে চুরি? গয়না ও পূজার ৬১ হাজার ৫০০ টাকা খোয়া সিলেটে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা কোলন ক্যান্সারে মারা গেলেন বাঁশখালীর শিক্ষিকা জয়শ্রী মির্জাপুরে নির্মাণাধীন পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার অঙ্কিতা ভট্টাচার্যের কণ্ঠে প্রকাশিত হলো দুর্গাপূজার গান ‘সবার মাঝে এলো মা’ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদুয়া মহাশ্মশানের রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে বিয়ের দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে মৃত্যু, শেষ বিদায়ে বৃষ্টিকে সিঁদুর পরালেন হবু স্বামী দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে পুলিশ-পূজা কমিটির মতবিনিময় রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

মির্জাপুরে নির্মাণাধীন পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন একটি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ইসমাইল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ অক্টোবর রাতে উপজেলার জামুর্কী পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি পুরোনো মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে জামুর্কী পশ্চিমপাড়ার আর্য সমিতির নির্মাণাধীন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ার পর সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মণ্ডপে থাকা ছয়টি প্রতিমার মাথা বাঁকিয়ে ক্ষতিগ্রস্ত করে। এতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

 

ঘটনার পরদিন ১ অক্টোবর মির্জাপুর থানায় মামলা করা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালায়।

 

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় তদন্তের একপর্যায়ে ইসমাইল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে জামুর্কী পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সত্য সনাতন টিভি

 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ইসমাইল হোসেনের বিরুদ্ধে এর আগেও প্রতিমা ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল।

 

ওসি আরও জানান, পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় ইসমাইলের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews