মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদুয়া মহাশ্মশানের রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে বিয়ের দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে মৃত্যু, শেষ বিদায়ে বৃষ্টিকে সিঁদুর পরালেন হবু স্বামী দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে পুলিশ-পূজা কমিটির মতবিনিময় রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক মাটি-খড়ের কাজ শেষে রং-তুলিতে দুর্গার রূপ দিচ্ছেন শিল্পীরা চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনমুখী মিছিল ঠিকনা জটিলতায় থেমে থাকা মিশন আচার্যের চাকরির দরজা খুলল উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্থায়ী ঠিকানা নেই, প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত মিশনের বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সহায়তায় অসহায় দম্পতি পেল নতুন গৃহ

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদুয়া মহাশ্মশানের রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : শ্রী সুব্রত দাশ | চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের পদুয়া বসাক পাড়া মহাশ্মশানে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে। দীর্ঘদিনের প্রয়োজনীয় এই অবকাঠামো নির্মাণে সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস. এম. ছলিম উদ্দিন খোকনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

সোমবার (৫ অক্টোবর) নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি দেখতে পদুয়া বসাক পাড়া মহাশ্মশান এলাকায় যান এস. এম. ছলিম উদ্দিন খোকন। এ সময় তিনি রাস্তা নির্মাণকাজ পরিদর্শন করেন এবং কাজটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মহাশ্মশানে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে একটি ভালো রাস্তার প্রয়োজন ছিল। বিশেষ করে বর্ষাকালে চলাচলে ভোগান্তি আরও বেড়ে যেত। এমন পরিস্থিতিতে রাস্তা নির্মাণের উদ্যোগকে এলাকাবাসী জনকল্যাণমূলক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

 

এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, মহাশ্মশানের মতো গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের ব্যবস্থা উন্নত হওয়ায় সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। রাস্তা নির্মাণে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তাঁরা ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সত্য সনাতন টিভি

 

পরিদর্শনকালে বসাক পাড়া সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা শ্যামল বসাক, গৌরাঙ্গ বসাক, বরুণ বসাক, চন্দন বসাক, প্রবীর বসাক ও বাবুল বসাক উপস্থিত ছিলেন। এছাড়া সমিতির সভাপতি অরুণ বসাক এবং বসাক পাড়া শ্মশান কমিটির সভাপতি তপন বসাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সুজন বসাক, রাজীব বসাক, সুমন বসাক, মেখল বসাক, বিকাশ বসাক, নিপন বসাক, লিটন বসাক, আশিষ বসাক, নান্টু বসাক, শিবু বসাক, সাগর বসাক, অর্জুন বসাক, দিপস বসাক, সুবল বসাক, অজয় বসাক, স্বজন, রবিন, জিশান ও একান্ত বসাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সত্য সনাতন টিভি

 

স্থানীয়রা জানান, রাস্তা নির্মাণকাজ শেষ হলে মহাশ্মশানে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তাঁরা আশা করছেন।

 

রাস্তা নির্মাণকাজ বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পদুয়া বসাক পাড়ার বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews