শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দীর্ঘ ৬৮ বছর পর রাধাবল্লভ মন্দিরের জমিসহ প্রায় সাড়ে ৮০ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান শেষে জমিটি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর উপজেলার সিংগাইর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঙ্গারিয়া গ্রামে এ কার্যক্রম পরিচালিত হয়। আদালতের নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে দখলমুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে মন্দিরসহ উদ্ধার হওয়া জমি প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৫৮ সাল থেকে ওই জমি দখলে ছিল। জমি উদ্ধারের জন্য ১৯৮৭ সালে আঙ্গারিয়া গ্রামের হরিপদ চক্রবর্তী আদালতে মামলা করেন। মামলায় রজ্জব আলী ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে বিবাদী করা হয়।

 

দীর্ঘদিন ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে ১৯৮৭ সালের বণ্টননামা মামলার রায়ের ভিত্তিতে আদালত জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

 

সংশ্লিষ্টরা জানান, শুধু আঙ্গারিয়া গ্রামের মন্দিরের জমি নয়, একই মালিকের আরও সাতটি স্থানে থাকা প্রায় ৩৭২ শতাংশ জমিও আদালতের নির্দেশে দখলমুক্ত করে হস্তান্তর করা হয়েছে।

 

দীর্ঘ অপেক্ষার পর মন্দিরসহ জমি ফিরে পাওয়ায় সংশ্লিষ্ট মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, আদালতের রায়ের বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি জটিলতার অবসান হয়েছে।

 

আদালতের নাজির কাদের মিয়া বলেন, ১৯৮৭ সালের বণ্টননামা মামলার রায়ের ভিত্তিতেই আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ ওই জমি পুনরায় দখলের চেষ্টা করলে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews