বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ পিতৃপক্ষে কেন পূর্বপুরুষদের স্মরণে শ্রদ্ধা-তর্পণ করা হয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে শুক্র, শনি সহ ছুটি থাকছে ৫ দিন খাগড়াছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নিয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মিরসরাইয়ে অবসর নেওয়া শিক্ষককে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যা ভেদরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে প্রশাসন কিশোরগঞ্জ সদর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের ৫১ সদস্যের কমিটি ঘোষণা শত বাধা পেরিয়ে হরিজন পল্লীর কৃষ্ণা রানী এখন সফল উদ্যোক্তা

দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : জয় দেব নাথ | অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।

 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে দুর্গাপূজায় ছুটি বাড়ানোর দীর্ঘদিনের দাবির প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

 

বিপ্লব দে পার্থ বলেন, দুর্গাপূজায় ছুটি বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে দাবি ও আন্দোলন হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগের সরকারগুলোর সময়ে এ দাবি পূরণ হয়নি। ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবার নবমী ও বিজয়া দশমীতে ছুটি দেওয়ার উদ্যোগ নেয় বলেও উল্লেখ করেন তিনি। সত্য সনাতন টিভি

 

এবার দুর্গাপূজায় নবমী ২০ অক্টোবর এবং বিজয়া দশমী ২১ অক্টোবর ছুটি থাকছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি হবে বলে জানানো হয়েছে।

 

বিপ্লব দে পার্থের মতে, দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে সনাতনী সম্প্রদায়ের মানুষ বাড়িতে ফেরেন। বিজয়া দশমীর দিন ছুটি শেষ হওয়ার পরপরই কর্মস্থলে ফেরার চাপ থাকায় অনেককে ভোগান্তিতে পড়তে হতো। টানা ছুটির ফলে এবার সেই ভোগান্তি কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

তবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সনাতনী কর্মকর্তা-কর্মচারীদের ছুটির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগও তুলে ধরেন বিপ্লব দে পার্থ। এ বিষয়ে সরকারের নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সত্য সনাতন টিভি

 

দুর্গাপূজার মণ্ডপগুলোর জন্য বরাদ্দের বিষয়টিও তার পোস্টে উঠে আসে। ২০২৫ সালে দেশের প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দের তথ্য সরকারি পর্যায়ে জানানো হয়েছিল। একই সময়ে পূজার জন্য প্রধানমন্ত্রীর তহবিলের বরাদ্দ ৪ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছিল।

 

এবারের উদ্যোগগুলোকে সনাতনী সম্প্রদায়ের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বিপ্লব দে পার্থ বলেন, নিরাপদে বসবাস, নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন, নিজ নিজ পেশা ও ব্যবসা পরিচালনা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই সনাতনী সম্প্রদায়ের প্রত্যাশা।

 

পোস্টের শেষাংশে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সরকারের ভালো কাজেরও স্বীকৃতি দেওয়া উচিত। একই সঙ্গে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews